শেষ হলো ডাকসু জ্ঞান ও প্রযুক্তি অলিম্পিয়াড

১ মার্চ, ২০২০ ২০:৫২  
সাতটি পৃথক বিষয়ের ওপর জুনিয়র ও সিনিয়র দুই গ্রুপের ৪২ জন বিজয়ীকে পুরস্কৃত করার মধ্য দিয়ে শেষ হলো চার দিনের  ডাকসু বিজ্ঞান ও প্রযুক্তি অলিম্পিয়াড ২০২০। রোববার (১ মার্চ)  ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ মিলনায়তনে অনুষ্ঠিত সমপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের ডিন শিবলী রুবাইয়্যাতুল ইসলাম। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ই-জেনারেশন চেয়ারম্যান শামীম আহসান। সমাপনীতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওমী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী আব্দুস সবুর এবং অলিম্পিয়াড কমিটির আহ্বায়ক ও  বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান অনুষদের চেয়ারম্যান অধ্যাপক ড. রেখা হরি সরকার।